আওয়ামী লীগ ভারতপন্থি, বিএনপি বাংলাদেশপন্থি: রিজভী

বিশেষ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার নায়ক তারেক রহমান। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের মূল পটভূমি তৈরি করেছেন। জনগণের সর্বস্তরের অংশগ্রহণে আন্দোলন হয়েছে, বিএনপি কোনোভাবেই ভারতপন্থি নয়, বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল।

শুক্রবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ ভারতপন্থি, আর বিএনপি দেশের মাটি ও মানুষের দল। আমাদ