মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া ইসলামের শিক্ষা নয়: রুহুল কবির রিজভী

বিশেষ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি, কারো লাশ পুড়িয়ে দিচ্ছি— অথচ এগুলো রাসুল (সা.)-এর শিক্ষা নয়।” তিনি অভিযোগ করেন, এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তà