ধর্ম যার যার, নিরাপত্তা সবার অধিকার: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বুধবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন। তার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে সারাদেশে উৎসব উদযাপন করুন, সৌহার্দ ও সম্প্রীতির বার্তা ছà