– প্রফেসর ড. মো: হাছান উদ্দীন
ডীন, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদ
এবং চেয়ারম্যান
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় কোনো শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় নিয়ে আসে না। তারা আসে মেধা ও প্রতিযোগিতার মাধ্যমে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। কিন্তু সময়ের সাথে সাথে এই শিক্ষার্থীদের একটি অংশ বিভিন্ন ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। এই সম্পৃক্ততা অনেক সময় স্বতঃস্ফূর্ত হলেও, বাস্তবে এর পেছনে সংগঠিত ও পরিকল্পিত প্রচেষ্টা কাজ করে।
বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে কিছু ছাত্রসংগঠনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা নতুন শিক্ষার্থীদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তারে সুপরিকল্পিত কৌশল গ্রহণ করে। বিভিন্ন জেলা বা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সহায়তার নামে তাদের সঙ্গে পরিচিতি তৈরি করা হয়। ভর্তি প্রক্à