স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ধারায় দীর্ঘদিন ধরে সক্রিয় এক পরিচিত নাম অঞ্জনা আলম। তৃণমূল থেকে উঠে আসা এই নারী নেত্রী যুক্তরাজ্যসহ বিভিন্ন স্থানে দলীয় কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বিগত স্বৈরাশাসক শেখ হাসিনার আমলে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হন। দীর্ঘ সময় দেশে ফিরতে না পারা এবং পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টির ঘটনাও তার রাজনৈতিক জীবনের অংশ হয়ে ওঠে।
তবে এসব বাধা পেরিয়ে অঞ্জনা আলম তার রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। সাম্প্রতিক সময়ে দেশে অবস্থান করে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটেও সক্রিয় ভূমিকা রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের ভেতরে তার দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক দক্ষতার কারণে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে তার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। নেতাকর্মীদের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ী ও সাহসী সংগঠক হিসেবে পরিচিত।
অঞ্জনা আলমের এই দীর্ঘ রাজনৈতিক পথচলা দলীয় অঙ্গনে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

