অনলাইনে যারা স্বেচ্ছায় শ্রম দেয়, তাদের মূল্যায়ন হবে কবে?

বিএনপির অনলাইন টিমের ভেতরে এখনো অনেক অগোছালো অবস্থা আছে —এটা অস্বীকার করার সুযোগ নেই।

নীতিনির্ধারক ও হাইকমান্ডের নাম ভাঙিয়ে দুই-চারটা গ্রুপ চলে, “অমুক ভাই-তমুক ভাই” এর সংস্কৃতি চলে।

কিন্তু যারা ১০–১২ ঘন্টা কাজ করার পর নিজের পকেটের টাকা খরচ করে অনলাইনে কাউন্টার দেয়, লেখালেখি করে, ট্রল-অপপ্রচারের জবাব দেয়—তাদের মূল্যায়ন কোথায়?

দল যদি সত্যিকারের শক্তিশালী অনলাইন চায়, তাহলে তেলবাজি না, দরকার দক্ষতা, পরিশ্রম আর নিষ্ঠার মূল্যায়ন।

গ্রুপিং বন্ধ করে সৎ কর্মীদের সামনে আনা হোক।

ধান্দাবাজি বাদ দিয়ে মেধা আর ত্যাগের সম্মান দিন।

তবেই অনলাইন হবে শক্ত, সংগঠন হবে ঐক্যবদ্ধ।