খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ

৩ জানুয়ারি, শুক্রবার, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান তার স্ত্রীসহ ফিরোজায় পৌঁছালে বেগম জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাদের স্বাগত জানান।

প্রায় ৪০ মিনিটের এই সাক্ষাৎকালে জেনারেল ওয়াকার-উজ-জামান বিএনপি নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।