বিশেষ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারি আমলারা এখন আর জনগণের কল্যাণ নয়, বরং ব্যক্তিগত স্বার্থ, দুর্নীতি ও চুরির চিন্তায় নিমগ্ন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের অফিস-আদালতে যে ভয়াবহ দুর্নীতি চলছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তাভাবনা দেখা যাচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক