বাংলাদেশের নিরাপত্তা খাতে রাজনৈতিক প্রভাব: জাতিসংঘের প্রতিবেদন

বিশেষ প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘদিনের একদলীয় শাসনের ফলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিকীকরণ বৃদ্ধি পেয়েছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপরও প্রভাব ফেলেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিগত পনেরো বছরে রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ নিয়োগে রাজনৈতিক সংযোগ ও আà