রাজনীতিতে ভিন্নম নয়, সৌহার্দ্যই মুখ্য—হাতে হাত রেখে বার্তা দিলেন সালাহউদ্দিন-তাহের-নাহিদ
বিশেষ প্রতিনিধি
১৯ জুন ২০২৫

রাজনীতিতে মতাদর্শের পার্থক্য থাকলেও সহাবস্থানে সৌহার্দ্যই সবচেয়ে বড় শক্তি—এই বার্তাই যেন হাতে হাত রেখে জাতিকে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের বিরতিতে এই তিন নেতাকে একসঙ্গে হাত মিলিয়ে হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা যায়। এই দৃà¦